কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা হামিম ও স্থানীয় এক অটোরিকশাচালক আহত হয়েছেন। আহত অটোরিকশাচালকের নাম সুজন (৩২)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আহত দুজনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসেন। পরে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফটকের আশপাশে থাকা দুজন আহত হন। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রধান ফটক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে ক্যাম্পাস গেটে বিকট শব্দ হয়। পরে আনসার সদস্যদের কাছ থেকে জানতে পারেন, সেখানে ছোটখাটো একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। সরেজমিনে গিয়ে তাঁদের কাছে মনে হয়েছে, কৌটা দিয়ে আলপিন বা বারুদ ব্যবহার করে সম্ভবত একটি ককটেল তৈরি করে নিক্ষেপ করা হয়েছে।
তিনি আরও বলেন, ধোঁয়া সৃষ্টি হওয়ায় আনসার সদস্যরা কাউকে শনাক্ত করতে পারেননি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট থানা ও পুলিশ ফাঁড়িকে জানানো হবে।
প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
‘সাংবাদিকতায় মানসিক চাপ ও ট্রমা ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির পঞ্চম সেশন অনুষ্ঠিত
১১ মিনিট আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





