মূল অংশে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ · ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

এবার পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
এবার পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার
তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যে পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজ্যে প্রথমবারের মতো এ ছুটি চালুর ঘোষণা দেন তিনি।

নতুন নিয়ম অনুযায়ী, বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা সন্তানের সম্ভাব্য জন্মতারিখের ১৫ দিন আগে থেকে অথবা সন্তান জন্মের পর ছয় মাসের মধ্যে যেকোনো সময় এ ছুটি নিতে পারবেন। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে প্রথমবারের মতো পুরুষ সরকারি কর্মীদের জন্য এ সুবিধা চালু করা হচ্ছে।

রাজ্য সরকারের মতে, সন্তান জন্মের সময় মা ও নবজাতকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে মাকে শারীরিক ও মানসিক সহায়তা দেওয়ার পাশাপাশি শিশুর যত্নেও বাবার উপস্থিতি প্রয়োজন।

তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পান। পুরুষ কর্মীরা দীর্ঘদিন ধরে পিতৃত্বকালীন ছুটির সুযোগ চেয়ে আসছিলেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এবার ১৫ দিনের ছুটি অনুমোদন করে আদেশ জারি করেছে।

এর আগে, প্রায় দুই মাস আগে নারী সরকারি কর্মীদের তৃতীয় সন্তানের জন্মের ক্ষেত্রেও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজয়ের সরকার। এর ফলে প্রথম দুই সন্তানের ক্ষেত্রে প্রচলিত সুবিধার পাশাপাশি তৃতীয় সন্তানের ক্ষেত্রেও মাতৃত্বকালীন ছুটির সুযোগ নিশ্চিত হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz