মূল অংশে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ · ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
প্রবাস

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ণ · আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে বুরাক এয়ারের বিশেষ চার্টার্ড ফ্লাইটে (UZ-222) তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্রলোভনে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর তাদের লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে রাখা হয়। দীর্ঘদিন আটক থাকার পর বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে তাদের দেশে ফেরানো হয়েছে।

প্রত্যাবাসন কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়া সরকার সহযোগিতা করেছে। দেশে ফেরার আগে বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ তাদের বিদায় জানান।

ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পর প্রত্যাবাসিতদের জরুরি মানবিক সহায়তা দিয়েছে আইওএম। সংস্থাটির পক্ষ থেকে প্রত্যেককে বাড়ি ফেরার যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, মানবপাচারকারীদের প্রলোভনে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা কতটা বিপজ্জনক হতে পারে, এই প্রত্যাবাসনের ঘটনা তার আরেকটি উদাহরণ। তারা অবৈধ পথে বিদেশযাত্রার প্রলোভন থেকে দূরে থাকা এবং বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz