মূল অংশে যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ · ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
প্রবাস

কুয়েতে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

লাইসেন্স ছাড়াই বাড়িতে মুদি দোকান খুলে ই-সিগারেট বিক্রির অভিযোগ, জব্দ বিপুল পরিমাণ পণ্য ও নগদ অর্থ।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ · আপডেট: ৫ নভেম্বর ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
কুয়েতে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেপ্তার
প্রতীকী ছবি

কুয়েতে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। একটি বাড়ির ভেতরে লাইসেন্সবিহীন মুদি দোকান খুলে সেখান থেকে এসব পণ্য বিক্রি করতেন তাঁরা বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) কুয়েতের সংবাদমাধ্যম দ্য টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশটির সাদ আল-আবদুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, একটি স্কুলের কাছে অবস্থিত মুদি দোকান থেকে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির তথ্য পায় কুয়েতের নিরাপত্তা কর্তৃপক্ষ। পরে তথ্য যাচাই করে সন্দেহভাজনদের কার্যক্রমের ওপর নজরদারি শুরু করেন নিরাপত্তা কর্মকর্তারা।

তদন্তের সময় সন্দেহভাজনরা কীভাবে ক্রেতাদের কাছ থেকে অর্ডার নিতেন, পণ্য প্রস্তুত করতেন এবং সরবরাহ করতেন, তা পর্যবেক্ষণ করা হয়। একপর্যায়ে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির সময় বাড়ির বাইরে থেকে প্রথম সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে আরও চারজনকে আটক করা হয়।

অভিযানে ১৩টি বড় ও ২৩টি ছোট বাক্সভর্তি ই-সিগারেট জব্দ করা হয়েছে। এ ছাড়া ২১৯টি ছোট প্যাকেট তামাক এবং বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে—এমন ১ হাজার ৭২২ কুয়েতি দিনার উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে তদন্তসংশ্লিষ্ট তথ্যের বরাতে বলা হয়, পাঁচজন মিলে মুদি দোকানটি পরিচালনা করতেন এবং প্রত্যেকের জন্য নির্দিষ্ট দায়িত্ব ভাগ করা ছিল। তাঁদের কেউ দোকান তদারকি করতেন, কেউ পরিচালনাসংক্রান্ত কাজ, অর্ডার গ্রহণ ও অর্থ সংগ্রহের দায়িত্বে ছিলেন। অন্যরা ফোনে অর্ডার নেওয়া, পণ্য প্রস্তুত এবং ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন।

গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি এবং জব্দ করা মালামাল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz