দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার, কারিনার পর নতুন বিতর্ক
২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে দীপিকা পাড়ুকোনের পরা ‘ফি আমানিল্লাহ’ লেখা একটি হার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে। আরবি বাক্যটির বাংলা অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’। ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি ‘লখনউ রোজ’ নামের হারটি মূল্যবান রত্ন ও আনকাট হীরা দিয়ে তৈরি।
২০২৬ সালের দীপাবলি উদ্যাপনে কারিনা কাপুর খানের পরা একটি লকেট ঘিরে বিতর্কের পর দীপিকার পুরোনো ছবিটি আবার আলোচনায় আসে। কারিনার লকেটটিতে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল। ৩০ ক্যারেটের পান্না বসানো লকেটটি ডিজাইনার পুনীত বালানা তৈরি করেছিলেন। তার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, এটি ভোপালের সাবেক রাজপরিবারের সংগ্রহের অংশ।
লকেটে ধর্মীয় আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি জানান কয়েকজন। গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান বলে জানা গেছে। নোটিশে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে ফেলা, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াত ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সম্মান বজায় রাখার দাবি জানানো হয়।
অন্যদিকে, ভোপালের কয়েকটি সংগঠন কারিনার পাশে দাঁড়িয়েছে। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ তার কাছে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কারিনা বা রিয়া কাপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কারিনার গয়না নিয়ে বিতর্কের পর দীপিকার পুরোনো ছবিটি সামনে আসায় ধর্মীয় বাণী ও প্রতীক ফ্যাশনে ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ, ঐতিহ্য এবং ধর্মীয় অনুভূতির বিষয়গুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





