মূল অংশে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ · ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
বিনোদন

অ্যাভেঞ্জার্স-ডুন আর শাহরুখ-সালমানে জমজমাট ডিসেম্বর

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ · আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
অ্যাভেঞ্জার্স-ডুন আর শাহরুখ-সালমানে জমজমাট ডিসেম্বর
এবার শীতে হলিউডের সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিস মাতাতে হাজির হচ্ছে বলিউড। ছবি: সংগৃহীত

ডিসেম্বরে হলিউড ও বলিউডের আলোচিত সিনেমা এবং নতুন সিরিজের মুক্তি ঘিরে জমজমাট হতে যাচ্ছে বিনোদনজগৎ। মাসের শুরুতে সালমান খানের ‘মাতৃভূমি’ দিয়ে শুরু হবে বড় পর্দার আয়োজন। এরপর মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘ডুন: পার্ট থ্রি’, ‘দ্য অ্যাংরি বার্ড মুভি থ্রি’ ও শাহরুখ খানের ‘কিং’। এদিকে বড়দিন থেকে এইচবিওতে শুরু হবে নতুন ‘হ্যারি পটার’ সিরিজ।

ডিসেম্বরের ৪ তারিখে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘মাতৃভূমি’। সিনেমাটি আগে ২০ নভেম্বর মুক্তির কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন করা হয়। অপূর্ব লাখিয়া পরিচালিত ছবিটি ২০২০ সালে ভারত ও চীনের সেনাদের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত। এতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।

১৮ ডিসেম্বর মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। প্রথমে সিনেমাটি ২০২৬ সালের ১ মে মুক্তির কথা ছিল। পরে তারিখ পিছিয়ে ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়। রুশো ব্রাদার্স পরিচালিত এই সিনেমায় ডক্টর ডুমের ভূমিকায় ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। এতে আরও অভিনয় করেছেন ক্রিস ইভানস।

একই দিনে মুক্তি পাচ্ছে ডেনিস ভিলনিউভ পরিচালিত সায়েন্স ফিকশন সিনেমা ‘ডুন: পার্ট থ্রি’। ফ্র্যাঙ্ক হারবার্টের ১৯৬৯ সালের উপন্যাস ‘ডুন মেসায়াহ’ অবলম্বনে নির্মিত ছবিটিকে সিরিজের শেষ কিস্তি হিসেবে ধরা হচ্ছে। এতে পল অ্যাট্রেইডিসের ভূমিকায় অভিনয় করেছেন টিমোথি শ্যালামে এবং চানির চরিত্রে রয়েছেন জেন্ডায়া।

সিনেমার গল্পে ক্ষমতার শীর্ষে থাকা পল অ্যাট্রেইডিসের সাম্রাজ্য দখলের ষড়যন্ত্রে জড়িয়ে পড়বে মহাকাশের ক্ষমতাধর বিভিন্ন গোষ্ঠী। তার নেতৃত্বে শুরু হওয়া পবিত্র যুদ্ধের পরিণতি, ক্ষমতাচ্যুত রাজপরিবারগুলোর ষড়যন্ত্র এবং সাম্রাজ্যের ভেতরে বিদ্রোহের আশঙ্কা ঘিরে তৈরি হবে নতুন সংকট।

‘দ্য অ্যাংরি বার্ড মুভি থ্রি’ মুক্তি পাচ্ছে ২৩ ডিসেম্বর। আগে সিনেমাটি ২০২৭ সালের ২৯ জানুয়ারি মুক্তির কথা ছিল। পরে তারিখ এগিয়ে আনা হয়। জন রাইস পরিচালিত অ্যানিমেটেড সিনেমাটিতে রেড, চাক, সিলভার ও বম্বের চরিত্রে কণ্ঠ দিয়েছেন যথাক্রমে জেসন সুডেইকিস, জশ গ্যাড, র‍্যাচেল ব্লুম ও ড্যানি ম্যাকব্রাইড।

২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের ‘কিং’। ‘পাঠান’-এর পর এটি শাহরুখ ও সিদ্ধার্থ আনন্দের দ্বিতীয় কাজ। এই সিনেমার মাধ্যমে তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ। ছবিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও শাহরুখের মেয়ে সুহানা খান। ইতোমধ্যে সিনেমাটির পোস্টার ও আইটেম গান প্রকাশিত হয়েছে। এখন দর্শকেরা অপেক্ষায় রয়েছেন মুক্তির।

এদিকে এইচবিও ও এইচবিও ম্যাক্সে শুরু হচ্ছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিরিজ। আগে এটি ২০২৭ সালে মুক্তির কথা ছিল। প্রথম মৌসুমে থাকছে আটটি পর্ব। হ্যারি, হারমাইনি ও রনের চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে ডমিনিক ম্যাকলাফলিন, অ্যারাবেলা স্ট্যান্টন ও অ্যালাস্টেয়ার স্টাউট।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz