মূল অংশে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ · ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ বাড়ানোর হুঁশিয়ারি ইরানের

Saif প্রকাশ: ৯ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ · আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ বাড়ানোর হুঁশিয়ারি ইরানের

ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি উচ্চারণ বলেছে, শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরো বাড়ানো হবে। রবিবার (৮ মার্চ) তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিব, বির আল-সাবা এবং যুক্তরাষ্ট্রের আল-আযরাক বিমান ঘাঁটিতে 'ট্রু প্রমিস-৪' অভিযানের ২৮তম হামলা চালিয়েছে।

আমিরুল মুমিনিন (আ.) নামে পরিচালিত এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ও আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। আমেরিকার আল আযরাক বিমান ঘাঁটি হচ্ছে সবচেয়ে বড় বিমান পরিচালনার ঘাঁটি এবং সেখানে কয়েক দফায় হামলা চালানো হয়েছে।

এদিকে, ইসরায়েলের তেল আবিব ও বির আল সাবাহ সামরিক ঘাঁটিতে ইরান ভারী ও ব্যাপক ক্ষমতাসম্পন্ন খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে আরো বলেছে, আগামী ঘণ্টা এবং দিনগুলোতে আগ্রাসী ইসরায়েল-মার্কিন অবস্থানের ওপর হামলার পরিধি আরও বাড়ানো হবে এবং সে সম্পর্কে খবরাখবর সময়মতো ইরানের জনগণকে জানানো হবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz