মূল অংশে যান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ · ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেবেন ইলন মাস্ক

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ · আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
যুক্তরাষ্ট্রে প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেবেন ইলন মাস্ক
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে তার প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়া হবে। এর মধ্যে একটি শেয়ার দেবে কোম্পানি এবং অন্যটি দেবেন তিনি ব্যক্তিগতভাবে।

স্পেসএক্সের পক্ষ থেকে শেয়ার আগামী মাসেই হস্তান্তর করা হতে পারে। আর মাস্কের ব্যক্তিগত শেয়ার আগামী বছরের জুনে তার লক-আপ পিরিয়ড শেষ হওয়ার পর দেওয়া হবে। ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য তৈরি ‘ট্রাম্প অ্যাকাউন্ট’-এর মাধ্যমে এসব শেয়ার দেওয়ার কথা বলা হয়েছে। এজন্য অভিভাবকদের অ্যাকাউন্ট সক্রিয় রাখতে হবে।

শেয়ারপ্রতি প্রায় ১২৭ ডলার দর ধরে এ উদ্যোগের আনুমানিক মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রে এ বয়সসীমার প্রায় ৭ থেকে ৭ কোটি ৩০ লাখ শিশু রয়েছে। স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েলও লাখ লাখ মার্কিন শিশুকে ব্যক্তিগতভাবে স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক জনকল্যাণে নতুন তহবিল গঠনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি নিজেদের ৫ শতাংশ শেয়ার ওই তহবিলে দেবে, যার বর্তমান মূল্য প্রায় ৫ হাজার ৪০০ কোটি ডলার।

সূত্র: বিবিসি

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz