মূল অংশে যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ · ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

প্রতিরক্ষা জোট জোরদারে ইসলামাবাদে বৈঠকে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
প্রতিরক্ষা জোট জোরদারে ইসলামাবাদে বৈঠকে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক
ছবি: সংগৃহীত

ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে পাকিস্তানের রাজধানীতে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্রগুলো জানায়, বৈঠকে অংশ নিতে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তান সফর করবেন। শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী এ আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৭ আগস্ট মক্কায় তিন দেশের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। ‘মক্কা প্যাক্ট’ নামে পরিচিত এ চুক্তির লক্ষ্য পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা এবং সম্ভাব্য সংঘাত নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে চুক্তিটি করা হয়েছিল।

তিন দেশের সামরিক ও কৌশলগত অবস্থানও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ। ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সামরিক বাহিনী দ্বিতীয় বৃহত্তম। সৌদি আরব ইসলামের পবিত্রতম দুই স্থানের দেশ এবং বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক। অন্যদিকে, পাকিস্তান একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম রাষ্ট্র।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz