মূল অংশে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ · ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

হাদির মরদেহ সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে, নেওয়া হবে ঢাবিতে: ইনকিলাব মঞ্চ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ৫:১৩ অপরাহ্ণ · আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
হাদির মরদেহ সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে, নেওয়া হবে ঢাবিতে: ইনকিলাব মঞ্চ

সিঙ্গাপুর থেকে শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে তার কফিনবাহী মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, শহিদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

তাকে নিতে বিমানবন্দর থেকে শাহবাগগামী রাস্তার দু'পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেবে তার অনুসারীরা। সেখান থেকে ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz