মূল অংশে যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬ · ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
জাতীয়

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলো হাদির লাশ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলো হাদির লাশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির লাশ ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে। আজ শনিবার সকালে সাড়ে ৯টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করা হাদির লাশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়েছিলো।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৫ ফ্লাইটটি অবতরণ করে।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি মারা যান।