মূল অংশে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

শহীদ হাদির আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ · আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
শহীদ হাদির আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী

দুর্বৃত্তের গুলিতে নিহত জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির আসনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার (২৮ ডিসেম্বর) দলের যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আরিফুর রহমান তুহিন বলেন, শহীদ ওসমান হাদির ময়দান ঢাকা-৮। আরেক বিপ্লবী নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে এ আসনে লড়বেন।

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। ওই আসন থেকে প্রচার-প্রচারণাও চালিয়ে আসছিলেন তিনি।

এদিকে জামায়াতে ইসলামী ও সমমনা আট দলের সঙ্গে নতুন করে এনসিপি ও এলডিপি যোগ দিয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে আজ সংবাদ সম্মেলন করবে এনসিপি। তবে জামায়াতের হয়ে ঢাকা-৮ আসনে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দীন। এ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করার কথা রয়েছে। জামায়াত ও এনসিপির মধ্যে আসন সমঝোতা হলে এ আসনে কী হবে তা নিয়ে আলোচনা চলছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz