মূল অংশে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অস্ত্র-সহ গ্রেফতার

অলটাইমনিউজ ডেস্ক প্রকাশ: ১৯ জুন ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ · আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অস্ত্র-সহ গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী কিরণকে তার বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয়। তার বাড়ির বিভিন্ন স্থান থেকে ১৮টি দেশী ধারালো অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, ১টি থ্রি নট থ্রি রাইফেলের অংশ বিশেষ, ১টি ল্যাপটপ ও ২টি এন্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া কিরণের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা আমরা জানতে পারিনি। কিরণকে থানায় সোপর্দ করা হয়েছে। মামলার পর আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল থেকে কিরণকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন থেকে আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, কিরণকে সেনা ক্যাম্প থেকে দুপুরের পর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz