মূল অংশে যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬ · ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
রাজনীতি

অবশেষে শাপলা প্রতীক পাচ্ছে এনসিপি!

অলটাইমনিউজ ডেস্ক প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ২:২৫ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
অবশেষে শাপলা প্রতীক পাচ্ছে এনসিপি!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক ‘শাপলা’ পেতে যাচ্ছে। নির্বাচন কমিশনের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইসির সাম্প্রতিক প্রকাশিত গেজেটে ‘শাপলা’ প্রতীক না থাকলেও দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে প্রতীকটি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেবে ইসি।

এদিকে, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল নির্বাচন কমিশনকে তাদের অনাপত্তির কথা জানিয়েছে।নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ইসিকে অনানুষ্ঠানিকভাবে পরামর্শ দেওয়া হয়েছে।