মূল অংশে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির প্রার্থী তনু

Saif প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ণ · আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির প্রার্থী তনু

রাজনৈতিক প্রেক্ষাপট ও ব্যক্তিগত কারণ দেখিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আহমেদুর রহমান তনু।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ ঘোষণা জানান।

বিবৃতিতে আহমেদুর রহমান তনু জানান, “নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে আমি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্তের পেছনে ছিল দেশের প্রতি দায়বদ্ধতা, গণতন্ত্রের প্রতি বিশ্বাস এবং জনগণের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা।"

তিনি জানান, "তবে বর্তমান পারিপার্শ্বিক রাজনৈতিক বাস্তবতা ও ব্যক্তিগত বিবেচনায় আমি এনসিপির হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছি। এটি সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত। এর পেছনে কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের প্রতি বিরূপ মনোভাব নেই।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে কাজ করার সুযোগ সবসময় থেকেই যায়। ভবিষ্যতেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে আমি আমার অবস্থান থেকে রাজনৈতিকভাবে কাজ করে যাব।”

এনসিপি ছাড়ছেন না জানিয়ে তিনি বলেন, “গত দেড় বছর ধরে যেভাবে আপনাদের পাশে থেকেছি এবং আপনাদের জন্য কাজ করতে দেখেছেন, আগামীতেও আপনাদের এই সন্তানকে সেভাবেই পাশে পাবেন। বর্তমান রাজনৈতিক পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় আমি নির্বাচন থেকে সরে যাচ্ছি, তবে দল থেকে নয়।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz