মূল অংশে যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ · ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, নারীর সংখ্যা দ্বিগুণ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ · আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, নারীর সংখ্যা দ্বিগুণ
প্রতীকী ছবি

ঝিনাইদহে গত তিন মাসে ৯০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৬০ জন নারী। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে।

মহেশপুর আরডিসির এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, তিন মাসে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলায়। এ উপজেলায় ২৬ জন আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও ২১ জন নারী।

দ্বিতীয় অবস্থানে রয়েছে শৈলকুপা উপজেলা। সেখানে ২১ জন আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে সাতজন পুরুষ ও ১৪ জন নারী। তৃতীয় অবস্থানে থাকা মহেশপুর উপজেলায় এ সংখ্যা ১৪। সেখানে পুরুষ ও নারী সাতজন করে।

এ ছাড়া হরিণাকুণ্ডু উপজেলায় ১২ জন, কালীগঞ্জে ১১ জন এবং কোটচাঁদপুরে ছয়জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, মাদকাসক্তি, বেকারত্ব, মানসিক সমস্যা, পারিবারিক অশান্তি, প্রেমে ব্যর্থতা ও পরকীয়াসহ নানা কারণে এমন ঘটনা ঘটতে পারে। এ ছাড়া শিক্ষার হার কম এবং বাল্যবিবাহের হার বেশি হওয়াও এর পেছনে ভূমিকা রাখতে পারে বলে তিনি জানান।

ঝিনাইদহের স্থানীয় মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকারি-বেসরকারি সব সংস্থাকে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।

তিনি আরও জানান, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও সিভিল সার্জনের কার্যালয়ের সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz