মূল অংশে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ · ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

মাথা-হাত-পা নেই, পদ্মায় ভাসছিল শুধু অর্ধগলিত খণ্ডিত মরদেহ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ৬:১৮ পূর্বাহ্ণ · আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ৮:০১ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
মাথা-হাত-পা নেই, পদ্মায় ভাসছিল শুধু অর্ধগলিত খণ্ডিত মরদেহ
প্রতীকী ছবি

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার পদ্মা নদীর তীর থেকে খণ্ডিত এই মরদেহটি উদ্ধার করা হয়। নৃশংসভাবে শরীর থেকে অঙ্গপ্রত্যঙ্গ কেটে বিচ্ছিন্ন করা মরদেহটি উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সঞ্চার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে পদ্মা নদীতে জোয়ারের পানিতে শুধু একটি মানুষের ধড় ভাসতে দেখে আঁতকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান খণ্ডটি উদ্ধার করে তীরে নিয়ে আসে।

প্রাথমিক পর্যবেক্ষণ শেষে পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটি আনুমানিক একজন পুরুষের। তবে মাথা, দুই হাত ও দুই পা সম্পূর্ণ কেটে আলাদা করে ফেলায় এবং দীর্ঘ সময় পানিতে থেকে মরদেহটি অর্ধগলিত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, পরিচয় গোপন ও হত্যার আলামত মুছে ফেলতে দুর্বৃত্তরা এভাবে খণ্ড-বিখণ্ড করে নদীতে ফেলে দিয়েছে।

মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পদ্মা নদীর তীর থেকে দেহাবশেষটি উদ্ধার করা হয়েছে। শুধু শরীরের মূল অংশ বা ধড়টি অক্ষত পাওয়া গেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহতের কোনো সুনির্দিষ্ট পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং কত দিন আগে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা স্পষ্ট হবে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের থানাগুলোতে নিখোঁজের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz