কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ডিবি পুলিশের ৩ সদস্য আহত
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। আহতদের মধ্যে দুজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহতরা হলেন এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চালাতে ডিবি পুলিশের একটি দল কলেজ ক্যাম্পাসে গেলে তাদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের সদস্যরা হামলার শিকার হন।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, পুলিশ সদস্যরা চিকিৎসা নিয়েছেন বলে শুনেছেন। তবে হাসপাতালের রেজিস্ট্রারে তাদের নাম উল্লেখ নেই।
ঘটনায় কারা জড়িত এবং কী কারণে হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি। কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন।
অন্যদিকে, কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম জানিয়েছেন, তিনি পুরো ঘটনা সম্পর্কে অবগত নন। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তাদের কাছ থেকে বিস্তারিত জেনে পরে জানাবেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ
১৩ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





