রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির মাধ্যমে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও এক নেতা পালিয়ে যান।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক ঝিনুক ও তার সহযোগী নির্জন। পালিয়ে যাওয়া ব্যক্তি একই কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল বলে জানা গেছে।
বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির জানান, রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যান। পরে আটক দুজনকে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান জানান, রেললাইন এলাকায় তিনজনকে আগুন দেওয়ার চেষ্টা করতে দেখে সাধারণ শিক্ষার্থী ও অন্যরা তাদের আটক করেন। একপর্যায়ে ধস্তাধস্তির সুযোগে শৈবাল পালিয়ে যান। পরে অপর দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, রেললাইনে আগুন দেওয়ার চেষ্টাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২
১৩ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





