মূল অংশে যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ · ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

কুমিল্লাজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য আটক

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ · আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
কুমিল্লাজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য আটক
ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে আটক করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের সদস্যরা সংঘবদ্ধ হয়ে নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। জননিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জেলা পুলিশ ও ডিবির একাধিক দল একযোগে জেলার সব থানায় অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, দাউদকান্দি মডেল থানায় ১২ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯ জন এবং বুড়িচং থানায় ৮ জনকে আটক করা হয়।

এ ছাড়া চৌদ্দগ্রাম ও লাকসাম থানায় ৭ জন করে, চান্দিনা, নাঙ্গলকোট ও দেবিদ্বার থানায় ৬ জন করে, বরুড়া, তিতাস ও মুরাদনগর থানায় ৪ জন করে এবং ব্রাহ্মণপাড়া ও হোমনা থানায় ৩ জন করে আটক হন। মনোহরগঞ্জে ২ জন এবং মেঘনা ও বাঙ্গরা বাজার থানায় ১ জন করে আটক করা হয়। একই সময়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আরও ৩ জনকে আটক করে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz