মূল অংশে যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ · ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

মেঘনায় ফেরিতে বাল্কহেডের ধাক্কায় শিশু নিহত, আহত ২

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ · আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
মেঘনায় ফেরিতে বাল্কহেডের ধাক্কায় শিশু নিহত, আহত ২
বালুভর্তি বাল্কহেডের সংঘর্ষে নিহত শিশুকে দেখতে ভিড় করেন লোকজন।।ছবি : সংগৃহীত

শরীয়তপুর-চাঁদপুর নৌপথের মেঘনা নদীর বেড়াচাক্কি চ্যানেলে ফেরির সঙ্গে বালুভর্তি বাল্কহেডের সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তরিকুল ইসলাম। তার বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলায়।

বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ‘কাকলি’ নামের একটি ফেরি চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। মেঘনা নদীর মূল অংশ পেরিয়ে সকাল ৯টার দিকে ফেরিটি বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন দিক থেকে একটি বালুভর্তি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়।

এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় ফেরিতে থাকা একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে শিশু তরিকুলের মাথায় গুরুতর আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংঘর্ষে আরও দুই শিশু আহত হয়।

দুর্ঘটনার পর বাল্কহেডটি আটক করেছে নৌ পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা যাত্রীরা ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz