নরসিংদীতে বৈদ্যুতিক খুঁটি থেকে ‘তার চুরি করতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, স্থানীয়রা হঠাৎ বৈদ্যুতিক লাইনে আগুন জ্বলতে দেখেন। পরে কাছে গিয়ে একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর শরীরের কিছু অংশ পুড়ে গেছে।
ওসি আরও জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তাঁর পরনে ছিল ময়লা প্যান্ট ও টি-শার্ট। মরদেহের পাশে বৈদ্যুতিক তার চুরির কিছু সরঞ্জামও পাওয়া গেছে।
ঘটনাটি রেললাইনের পাশে হওয়ায় রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি
৪ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





