সাভারে পোশাক কারখানায় হামলা-ভাঙচুর: ৬০০ জনের বিরুদ্ধে মামলা
সাভারে পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, ৬০০ জনের বিরুদ্ধে মামলা
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় এ কে এইচ স্টিচ আর্ট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের করা এ মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চার পোশাকশ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে কারখানার অ্যাডমিন ও মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. নুরুল আমিন বাদী হয়ে থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, সংঘবদ্ধভাবে কারখানায় অনধিকার প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটান হামলাকারীরা। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ করা হয়েছে। এজাহারে ৮২ লাখ টাকার মালামাল ভাঙচুর এবং ১০ লাখ টাকার মালামাল লুটের কথা উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৯২ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।
মো. মোশাররফ হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বহিরাগত শ্রমিকেরা কারখানাটিতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় কর্মীদের মারধরের ঘটনায় কারখানার নিরাপত্তারক্ষীরা চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





