মূল অংশে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ · ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

গোপালগঞ্জে বিদ্যুৎ অফিসে হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ · আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
গোপালগঞ্জে বিদ্যুৎ অফিসে হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি
ফাইল ছবি

গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি

গোপালগঞ্জে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মধ্যে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র, রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের ওপর হামলা হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে ওজোপাডিকো গোপালগঞ্জের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের হামলার লক্ষ্যবস্তু না করতে দলমত নির্বিশেষে সব শ্রেণির গ্রাহকের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

এ বিষয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, গোপালগঞ্জে গত কয়েক দিন ধরে চলমান অস্থিরতা ও সহিংসতার কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও যানবাহনে হামলার আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ বিভাগ ২৪ ঘণ্টা সেবা দিয়ে যাচ্ছে। এসব স্থাপনা ও যানবাহনে হামলা হলে সেবা দেওয়া কঠিন হয়ে পড়বে। এ কারণেই হামলার ঘটনা ঘটলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz