সিলেট বিমানবন্দরে ৮ যাত্রীর কাছে মিললো কোটি টাকার স্বর্ণ
সিলেট বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে আট যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা। এ স্বর্ণ থেকে ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা সরকারি রাজস্ব আদায় করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৬ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় এনএসআই ও ওসমানী বিমানবন্দর কাস্টমসের সমন্বয়ে ফ্লাইটটিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আট যাত্রীর কাছ থেকে মোট ৬৮১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমসের তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা। পরে এসব স্বর্ণ থেকে ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা সরকারি রাজস্ব আদায় করে স্বর্ণসহ যাত্রীদের ছেড়ে দেওয়া হয়।
বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে স্বর্ণ উদ্ধারে এনএসআই ও কাস্টমস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি ও কাস্টমসের তৎপরতার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





