মূল অংশে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ · ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

অসহায় রোগীদের ঘিরে টাকার ফাঁদ, চট্টগ্রাম মেডিকেলে ২০ দালাল আটক

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ · আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
অসহায় রোগীদের ঘিরে টাকার ফাঁদ, চট্টগ্রাম মেডিকেলে ২০ দালাল আটক
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেলে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ২০ জন আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালাল ও অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ব্যক্তিদের মোট ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁদের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি জানায়, আটক ব্যক্তিরা মূলত গ্রাম থেকে আসা দরিদ্র ও অসহায় রোগী এবং সরকারি চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ স্বজনদের লক্ষ্যবস্তু করতেন। সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা পাওয়া কঠিন—এমন ধারণা দিয়ে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে ভীতি সৃষ্টি করে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিতেন তাঁরা।

সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে ও বিনামূল্যে চিকিৎসার সুযোগ থাকলেও দালালচক্রের কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানায় সংস্থাটি।

হাসপাতালকে দালালমুক্ত রাখতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এসআরবি জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দালালচক্রের তৎপরতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ২০ জনকে হাতেনাতে আটক করা হয়।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz