মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ধর্ম

দীর্ঘ ৮ বছর গবেষণায় ইবি শিক্ষার্থীর ইসলাম গ্রহণ, সৈকত দাস থেকে সৈকত ইসলাম

অলটাইমনিউজ ডেস্ক প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১২:১০ পূর্বাহ্ণ · আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
দীর্ঘ ৮ বছর গবেষণায় ইবি শিক্ষার্থীর ইসলাম গ্রহণ, সৈকত দাস থেকে সৈকত ইসলাম

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির শিক্ষার্থী সৈকত দাস স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার পরিবর্তিত নাম সৈকত ইসলাম।

গত সোমবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে হলফনামার মাধ্যমে সৈকত এই ঘোষণা দেন। তার আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে সৈকত ইসলাম বলেন, ‘কোনো প্রকার চাপ ছাড়া এবং স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। দুই বছর আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলাম।’

পরিবারের বিষয়ে তিনি বলেন, ‘বাবা-মা মেনে নেবেন না, এটা স্বাভাবিক। তবে তাঁদের বুঝিয়ে বলার চেষ্টা করবো। আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো। সৈকতের সহপাঠীদের মাধ্যমে জানা গেছে, তিনি শাহ আজিজুর রহমান আবাসিক হলে থাকেন এবং দীর্ঘদিন ধরে নিয়মিত নামাজ ও রোজা পালন করে আসছেন।

সৈকতের বিষয়ে আইনজীবী মুজাহিদুল ইসলাম বলেন, ‘সৈকত একজন প্রজ্ঞাবান ও মেধাবী শিক্ষার্থী। তিনি বিগত ৮ বছর ধরে বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করেছেন এবং ২ বছর ধরে ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলছেন। আজ তিনি আইনগতভাবে হলফনামা দিয়ে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সৈকত তাঁর পরিবারকে বিষয়টি জানিয়েছেন এবং মুসলিম হিসেবে বাবা-মায়ের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করার অঙ্গীকার করেছেন। আমি তাঁর শিক্ষক, সহপাঠী, সিনিয়র-জুনিয়র সবার কাছে অনুরোধ করবো, যেন তাঁকে সদাচরণ করা হয়।’

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz