মূল অংশে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ · ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

ব্যালন ডি’অর জিতেও বর্ষসেরা একাদশে জায়গা হয়নি কেইনের, আছেন মেসি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ · আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
ব্যালন ডি’অর জিতেও বর্ষসেরা একাদশে জায়গা হয়নি কেইনের, আছেন মেসি
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের জায়গা হয়নি ফিফপ্রোর বর্ষসেরা একাদশে। তবে রেকর্ড ১৮তমবারের মতো একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

ফিফপ্রোর ২০২৬ সালের ‘ওয়ার্ল্ড ১১’ নির্বাচনে ৭৩টি দেশের ১৯ হাজার ৮০৬ জন পেশাদার ফুটবলার ভোট দিয়েছেন। আক্রমণভাগে চারজন ফরোয়ার্ড নির্বাচিত হলেও সেখানে জায়গা পাননি বায়ার্ন মিউনিখের হয়ে খেলা কেইন, যিনি গত মৌসুমে ৭৩টি গোল করেছিলেন।

এবার টানা দুই বছরের বিরতি ভেঙে বর্ষসেরা একাদশে ফিরেছেন মেসি। ২১ বছরের পেশাদার ক্যারিয়ারে ১৮ বছরই এই একাদশে জায়গা পেয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

একাদশে জায়গা পাওয়া অন্য তারকাদের মধ্যে রয়েছেন লামিনে ইয়ামাল, আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পে। ইয়ামাল প্রথম ফুটবলার হিসেবে ২০ বছর পূর্ণ হওয়ার আগেই দুবার ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন।

মধ্যমাঠে রয়েছেন জুড বেলিংহাম, রদ্রি ও ভিতিনিয়া। রক্ষণভাগে পাউ কুবার্সির সঙ্গে আছেন আশরাফ হাকিমি ও নুনো মেনদেস। আর গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন আর্সেনালের স্প্যানিশ তারকা ডেভিড রায়া।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz