নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের ব্যস্ত সূচি
নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি করে প্রীতি ম্যাচ খেলবে দক্ষিণ আমেরিকার দুই জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল। লিওনেল মেসি-পরবর্তী সময়ে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে নিজেদের শক্তি যাচাই করবে আর্জেন্টিনা। অন্যদিকে কার্লো আনচেলত্তির অধীনে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল।
আন্তর্জাতিক বিরতিতে নিজেদের মাঠে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস আইরেসের বিখ্যাত বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির দল। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয় ম্যাচের সময় এখনো ঘোষণা করা হয়নি।
অন্যদিকে এশিয়া সফরে দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ১৪ নভেম্বর সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে জাপানের বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টা ১৫ মিনিটে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে ইয়ামালকে হারালেন এমবাপ্পে
১০ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





