মূল অংশে যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ · ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি

আরও চার বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন বিশ্বকাপজয়ী এই কোচ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ · আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে। চুক্তি নবায়নের পর এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া স্কালোনিকে পাশে নিয়ে সংবাদ সম্মেলন করেন।

তাপিয়া জানান, নতুন চুক্তির মেয়াদ শেষ হলে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপে কোচিং করানোর অনন্য রেকর্ড গড়বেন স্কালোনি।

আর্জেন্টিনা দলের সঙ্গে পথচলা আরও দীর্ঘ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্কালোনি। তিনি বলেন, “প্রথম দিনের মতোই আমি এখনও সমান ক্ষুধার্ত ও রোমাঞ্চিত এবং এই ধারা অব্যাহত রাখতে পেরে আমি খুশি। আমি কৃতজ্ঞ এবং এখন থেকে একটি নতুন প্রক্রিয়া শুরু হবে।”

২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আর্জেন্টাইন ফুটবলে নতুন যুগের সূচনা করেন স্কালোনি। তাঁর অধীনে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা জিতেছে আর্জেন্টিনা।

আগামী বিশ্বকাপেও শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবেন ৪৮ বছর বয়সী এই কোচ। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকার মধ্য দিয়ে আর্জেন্টিনা দলের সঙ্গে তাঁর দীর্ঘমেয়াদি যাত্রা অব্যাহত থাকবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz