মূল অংশে যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ · ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

উরুগুয়ের কাছে হারের পর তরুণদের নিয়ে ধৈর্য ধরার আহ্বান স্কালোনির

মেসি-পরবর্তী সময়ে নতুন খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ না দেওয়ার অনুরোধ আর্জেন্টাইন কোচের।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ · আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
উরুগুয়ের কাছে হারের পর তরুণদের নিয়ে ধৈর্য ধরার আহ্বান স্কালোনির
ছবি: সংগৃহীত

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়নের পর প্রথম ম্যাচেই হারের মুখে পড়লেন স্কালোনি। তবে পরাজয়ের পরও দলের পারফরম্যান্সে ইতিবাচক কিছু দিক দেখছেন ২০২২ বিশ্বকাপজয়ী এই কোচ।

মেসি-পরবর্তী সময়ে জাতীয় দলের দায়িত্ব নেওয়া নতুন খেলোয়াড়দের প্রতি ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে স্কালোনি বলেন, ‘আমরা তাদের কাছ থেকে দলকে নিজেদের কাঁধে বয়ে নিয়ে যাওয়ার আশা করতে পারি না।’

ম্যাচের দ্বিতীয়ার্ধে উরুগুয়ে দুটি গোল করলেও দলের ভালো কিছু মুহূর্ত চোখে পড়েছে বলে জানান আর্জেন্টাইন কোচ। বিশেষ করে দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তিনি।

স্কালোনি বলেন, ‘যৌক্তিকভাবে কিছু বিষয় সংশোধন করার আছে। আমরা জানতাম তারা কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে। এটাই আমাদের করতে হবে, কাজ করে যেতে হবে।’

মেসি না থাকায় দলকে নতুন করে গড়ে তুলতে হবে বলেও স্বীকার করেন তিনি। স্কালোনির ভাষ্য, ‘তারা তরুণ এবং আমরা বিশ্বাস করি আমাদের সঠিক মুহূর্তগুলো খুঁজতে হবে। দুর্ভাগ্যবশত, আজ আমরা তাদের ফুটবল উপভোগের জন্য সঠিক সময় খুঁজে পাইনি। আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ তারা তরুণ যারা তাদের সবটুকু দেবে। আমরা তাদের কাছ থেকে দলকে নিজেদের কাঁধে বয়ে নিয়ে যাওয়ার আশা করতে পারি না। এটা কঠিন, বিশেষ করে একটি দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে।’

পরাজয় নিয়ে আর্জেন্টাইন কোচ আরও বলেন, ‘হেরে যাওয়ার অনেক উপায় আছে। আমরাও আমাদের সুযোগ পেয়েছিলাম। প্রতিপক্ষ যখন কঠিন পরিস্থিতিতে ফেলে, তখন তাদের অভিনন্দন জানাতে হয়। আমরা সব কাজ করেছি, কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার পাইনি। এটার জন্য পরিকল্পনা করা যায় না।’

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz