মূল অংশে যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ · ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

খাজার দাবিকে ভিত্তিহীন-দায়িত্বজ্ঞানহীন বললেন প্যাট কামিন্স

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৩:০২ অপরাহ্ণ · আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
খাজার দাবিকে ভিত্তিহীন-দায়িত্বজ্ঞানহীন বললেন প্যাট কামিন্স
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত ঘটনা ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের সব খেলোয়াড় আগে থেকেই জানতেন বলে দাবি করেছেন উসমান খাজা।

তবে খাজার এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। শুক্রবার (১৩ নভেম্বর) সিডনিতে প্রায় ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

মঙ্গলবার প্রকাশিত উসমান খাজার আত্মজীবনী ‘সবর’-এ ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির ঘটনা নিয়ে নতুন দাবি উঠে আসে। খাজার বক্তব্য, কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন। শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের ওপর দায় চাপানো ঠিক হয়নি।

খাজার অভিযোগ প্রত্যাখ্যান করে কামিন্স বলেন, মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি দলের সবাই জানতেন—এমন দাবি সম্পূর্ণ ভুল। গত আট বছর ধরে তিনি একই কথা বলে আসছেন। এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে তাঁর জানা ছিল না।

কামিন্স আরও বলেন, খাজা তাঁকে এবং দলের আরও কয়েকজনকে বল বিকৃতির পরিকল্পনার অন্যতম কারিগর হিসেবে উল্লেখ করেছেন। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অর্থহীন অভিযোগ।

সেই সময় দলের বোলারদের মধ্যে বল বিকৃতির কোনো সম্মিলিত পরিকল্পনা ছিল না বলেও দাবি করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তাঁর ভাষ্য, এ নিয়ে কোনো গোপন বৈঠক হয়নি এবং বোলাররা একসঙ্গে বসে এমন কিছু করার সিদ্ধান্তও নেননি।

দীর্ঘদিন পর পুরোনো ঘটনার দায় পুরো দলের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে বলেও মনে করেন কামিন্স। তিনি বলেন, সেদিন ড্রেসিংরুমে ১১ জন ক্রিকেটার ছিলেন। এ বিষয়ে আরও নয়জনের বক্তব্য রয়েছে, তাই তাঁদের কথাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত।

খাজার আত্মজীবনীর আরেকটি বক্তব্য নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন কামিন্স। বইটিতে খাজা জানিয়েছেন, স্যান্ডপেপার ব্যবহারের সময় ক্যামেরন ব্যানক্রফটকে সতর্ক থাকতে বলেছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে অবাক হয়েছেন বলে জানান কামিন্স। তাঁর মতে, পরিচিত উসমান খাজার সঙ্গে এমন বক্তব্য মেলানো কঠিন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz