মূল অংশে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ · ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

‘একাত্তরে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য’: স্পিকার হাফিজ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
‘একাত্তরে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য’: স্পিকার হাফিজ
ছবি: সংগৃহীত

পাকিস্তান সফরে গিয়ে ভারতের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, ১৯৭১ সালে বাঙালিদের সহায়তা নয়, বরং পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছিল ভারত। এ ছাড়া গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশকে শোষণ করেছে এবং উপনিবেশের মতো আচরণ করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্পিকার। তাঁর বক্তব্য পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময় ভারত বাঙালি জনগণকে সহায়তা করেনি; বরং পাকিস্তানকে দুর্বল করার লক্ষ্য নিয়ে কাজ করেছে। ওই সময়ও বাংলাদেশের মানুষ গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ স্বৈরাচার প্রত্যাখ্যান করেছে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ সময় আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলেও আখ্যা দেন স্পিকার।

হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে বক্তব্য

২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকার করলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে।

স্পিকার বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে কারাদণ্ড ভোগ করতে হবে। আগামী ১০ বছরের মধ্যে তাঁর বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনাও খুব কম বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধ করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলেও জানান স্পিকার। তবে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনেও দলটি অংশ নেওয়ার সুযোগ পায়নি।

পাকিস্তান সফরে স্পিকার

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে দেশটিতে রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। গত ২৩ নভেম্বর শুরু হওয়া এ সফর বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের প্রথম সরকারি পাকিস্তান সফর।

সফরে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা, প্রতিনিধিদল বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্পিকার।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz