বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার
মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নে আগামী ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সহযোগিতার সুযোগ নিয়ে গুরুত্ব দেওয়া হবে।
কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চাইলেও দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার জানিয়েছে, তারা এই সফর আয়োজনের জন্য প্রস্তুত নয়।
বাংলাদেশ সফরে তিনি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ঢাকায় কয়েকটি বৈঠকের পাশাপাশি কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।
সফর শেষে আগামী ১৮ নভেম্বর তিনি সংবাদ সম্মেলনে অংশ নেবেন। ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে নিজের পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন বিশেষ র্যাপোর্টিয়ার।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





