মূল অংশে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ · ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

সারের ডিলারশিপে অনিয়ম: সংসদে হইচই, ‘নতুন মন্ত্রী’ এবং ‘পাঠশালার ছাত্রছাত্রী’

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ণ · আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
সারের ডিলারশিপে অনিয়ম: সংসদে হইচই, ‘নতুন মন্ত্রী’ এবং ‘পাঠশালার ছাত্রছাত্রী’
ছবি : সংগৃহীত

সংসদে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে হইচই করেছেন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। কুমিল্লা-৪ আসনের এনসিপি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সারের ডিলারশিপ পেয়েছেন সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও স্বজনরা।

বুধবার (১১ নভেম্বর) সংসদে প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের কাছে সম্পূরক প্রশ্নে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির বলে উল্লেখ করে তিনি দাবি করেন, তাঁদের মধ্যে কয়েকজন নেতার স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজন রয়েছেন।

এ ছাড়া নাটোরে এক ছাত্রদল নেতাকে হত্যার ঘটনা এবং সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের ডিলারশিপ পাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর অভিযোগ, কোথাও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে। এমনকি সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরুদ্ধেও সুপারিশ বাণিজ্যের অভিযোগ রয়েছে।

হাসনাত আবদুল্লাহ সারের ডিলার নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, নিয়োগে কোনো সুপরিকল্পিত অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি সংসদ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা নেওয়ার প্রবণতা বন্ধের আহ্বান জানান তিনি।

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সারের ডিলার নিয়োগে উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক (ডিসি)।

মন্ত্রী জানান, আবেদনগুলো প্রথমে উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই করা হয়। পরে জেলা পর্যায়ের কমিটি সেগুলো পর্যালোচনা করে তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় সেই তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে নির্বাচন করে।

এ সময় মন্ত্রীর বক্তব্যের মধ্যে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, মন্ত্রী উত্তর দিচ্ছেন, তাঁর বক্তব্য শোনার পর সন্তুষ্ট না হলে আরও প্রশ্ন করার সুযোগ রয়েছে। এভাবে হইচই করে নিজেদের ‘পাঠশালার ছাত্রছাত্রী’ বানানোর প্রয়োজন নেই।

অন্যদিকে মন্ত্রী বলেন, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন। বক্তব্য দেওয়ার সময় সংসদ সদস্যদের মধ্যে কথাবার্তা চলতে থাকলে তাঁর উত্তর দিতে অসুবিধা হয়।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz