মূল অংশে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ · ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
মতামত

ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ : ফারুকী

অলটাইমনিউজ ডেস্ক প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ণ · আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ৫:২৭ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ : ফারুকী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ডাকসু নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!তিনি আরও লিখেন, যে ভোট রাতেই করে ফেলা যায়, সেটা দিন পর্যন্ত রাখা হলো কেন? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দুর্বলতা - ডাকসু নির্বাচন উপলক্ষে লাইলাতুল ইলেকশনের জননী, ব্যাংক লুটেরা, গুমের মাস্টারমাইন্ড, বিডিআর-শাপলা-জুলাই ম্যাসাকারের প্রধান পরিকল্পনাকারী, বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী শক্তি খুনি হাসিনা যে কথা বলেনি।

এবারের ডাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৮৭১ ও নারী ১৮ হাজার ৯০২। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকেই শিক্ষার্থীরা উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে লাইনে দাঁড়ান। তাদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা গেছে।মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী ইমদাদুল হক বলেন, প্রবল আগ্রহ ও উচ্ছ্বাস নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছি৷ ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি৷ রাতে উত্তেজনায় ঘুমাতে পারিনি৷ এতোদিন গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পারিনি৷ এ প্রথম আমি গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে এলাম।

ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। যার মধ্যে নারী ৬২ জন। ভিপি পদে প্রার্থী ৪৫ জন (নারী ৫), সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন এবং ১৩টি সদস্যপদে মোট ২১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে বেশি নারী প্রার্থী কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে। এ পদে ১১ জনের মধ্যে ৯ জনই নারী।ডাকসুর পাশাপাশি ১৮টি হল সংসদের নির্বাচনও আজ হচ্ছে। প্রতিটি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটারকে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি ভোট দিতে হবে।

ভোটগ্রহণের জন্য মোট ৮১০টি বুথ রাখা হয়েছে। পুরুষদের জন্য কেন্দ্রগুলো হচ্ছে কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, সিনেট ভবন ও উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। আর নারীদের জন্য টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, ভূতত্ত্ব বিভাগ ও বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। পুরুষ ভোটার সবচেয়ে বেশি জগন্নাথ হলে (২,২২২ জন) এবং নারী ভোটার সবচেয়ে বেশি রোকেয়া হলে (৫,৬৪১ জন)।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz