মূল অংশে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ · ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

জুলাই যোদ্ধাদের নিয়ে মনোনয়ন জমা দিলেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ · আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
জুলাই যোদ্ধাদের নিয়ে মনোনয়ন জমা দিলেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও হেভিওয়েট আসন হিসেবে পরিচিত ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় শুরু হয়েছে জোর প্রস্তুতি। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. এস এম খালিদুজ্জামান। 

২৮ ডিসেম্বর ঢাকার সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন ডা. খালিদুজ্জামান। তার আগের দিন ২৭ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন- ডিএনসিসি-এর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে থেকে জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে মনোনয়ন তোলেন জামায়াতের এই প্রার্থী।

মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পুরো কার্যক্রমজুড়ে তার সঙ্গে ছিলেন জুলাই যোদ্ধারা। এ সময় জুলাই যোদ্ধারা তার পক্ষে ভোট প্রত্যাশা করেন। তারা জানান, কোনো দলীয় পরিচয়ের কারণে নয়, বরং ডা. খালিদুজ্জামানের কাজ, সততা ও মানুষের কল্যাণে তার নিরলস প্রচেষ্টার কারণেই তার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতে, জনগণের সেবার মাধ্যমে তিনি সাধারণ মানুষের মন জয় করেছেন।

তারা বলেন, জামায়াতের প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ার পর থেকেই নয়, বরং তার আগেও নীরবে ও নিষ্ঠার সঙ্গে ঢাকা-১৭ আসনের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন ডা. এস এম খালিদুজ্জামান। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মানবতার সেবায় নিজেকে উজাড় করে দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz