পিরোজপুরে রহস্যময় প্লেট উদ্ধার, গায়ে লেখা ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’
পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বসতবাড়ির পানির ট্যাংকের ভেতর থেকে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৮৩৯’ লেখা একটি রহস্যময় প্লেটসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সবুজ নগর এলাকার আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে বস্তুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে পুলিশ বাড়িটিতে তল্লাশি চালায়। প্রায় দুই ঘণ্টার অভিযানে পানির ট্যাংকের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া বস্তুটি ম্যাগনেটিক পিলার কি না, তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এর প্রকৃত পরিচয় ও উৎস এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বস্তুটি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
প্রশাসনের ভেতরেও ফ্যাসিবাদের দোসররা সক্রিয়: রিজভী
৪৯ মিনিট আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





