মূল অংশে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ · ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

হাসিনার পাসপোর্ট: বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ · আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
হাসিনার পাসপোর্ট: বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আবেদনের সর্বশেষ অগ্রগতি জানতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি দিয়েছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ব্যারিস্টার স্টিভেন পাওলেস বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠিটি পাঠান। এতে শেখ হাসিনার স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র বা অনুমতিপত্রও সংযুক্ত করা হয়েছে।

চিঠিতে জানানো হয়, গত ৯ নভেম্বর পাঠানো আগের চিঠির ধারাবাহিকতায় নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদনের হালনাগাদ তথ্য জানতে চাওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে আবেদনটি হাইকমিশনে পৌঁছানোর তথ্য পাওয়া গেলেও আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পক্ষে আইনি প্রতিনিধিত্বের বিষয়টি নিশ্চিত করতে এই অনুমতিপত্র পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাইকমিশনের কাছে জরুরি ভিত্তিতে জবাব প্রত্যাশা করেছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠানটি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz