মূল অংশে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ · ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ · আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ
শেখ হাসিনা | ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য পাঠানো চিঠিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠানো ওই চিঠি যাচাই করে স্বাক্ষর জালিয়াতির তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, এ বিষয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তার সঙ্গে তাঁর কথা হয়েছে। যাচাই-বাছাই করে চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে বলে হাইকমিশনের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে।

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠানো হয়। এতে তাঁর আগের পাসপোর্ট ও এনআইডি বাতিলের বিষয় উল্লেখ করে নতুন নথি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছিল।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে সরকারি নথিপত্রে বাংলায় স্বাক্ষর করতেন। কিন্তু হাইকমিশনে পাঠানো চিঠির স্বাক্ষরের সঙ্গে তাঁর স্বীকৃত স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। তাঁর মতে, এনআইডিতে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্য কোনো স্বাক্ষর দিয়ে এ ধরনের আবেদন করার সুযোগ নেই।

তবে এ বিষয়ে ম্যাট্রিক্স চেম্বার্স কিংবা বাংলাদেশ হাইকমিশনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz