মূল অংশে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ · ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

অর্ধকোটি টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ · আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
অর্ধকোটি টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ
নওয়াপাড়া নৌ-বন্দরের ফাইল ছবি

যশোরের নওয়াপাড়ায় প্রায় অর্ধকোটি টাকা মূল্যের চোরাই সরকারি গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাজের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এসব গম জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জাহাজের সুকানি আব্দুর রহমান, মো. হায়াতুল ইসলাম, নয়ন, রায়হান উদ্দিন ও খালিদ হাসান।

এসআরবি জানায়, মঙ্গলবার বাগেরহাটের মোংলা হারবারিয়া থেকে চোরাই ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ রাত ৩টার দিকে নওয়াপাড়া নৌবন্দরে পৌঁছায়। পরে জাহাজটি বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ‘মেসার্স পানামা ট্রেডার্সের’ মালিকানাধীন এমভি সূর্যবানু-১১ নামের কার্গো জাহাজটিতে অভিযান চালানো হয়। এ সময় ৩৮০ বস্তায় থাকা ১৫০ টন গম ও জাহাজটি জব্দ করা হয়। আটক করা হয় জাহাজের দুই সুকানিসহ পাঁচজনকে।

এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, জব্দ করা গমের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz