মূল অংশে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ · ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

স্বামীর সঙ্গে ‘সম্পর্কের সন্দেহে’ তরুণীকে বেধড়ক মারধর, স্ত্রী গ্রেপ্তার

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ · আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
স্বামীর সঙ্গে ‘সম্পর্কের সন্দেহে’ তরুণীকে বেধড়ক মারধর, স্ত্রী গ্রেপ্তার
ইনসেটে গ্রেপ্তার রুবিনা বেগম

নীলফামারীর ডোমারে পরকীয়ার সন্দেহে এক তরুণীকে মারধরের ঘটনায় রুবিনা বেগম (১৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বুধবার (২৫ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি পাটোয়ারীপাড়ায় এ ঘটনা ঘটে। ওই তরুণী বাড়ির সামনে ভাবির সঙ্গে বসে গল্প করছিলেন। এ সময় আসিফের স্ত্রী রুবিনা ও তাঁর মা এসে তরুণীর সঙ্গে ঝগড়ায় জড়ান। একপর্যায়ে তাঁকে টেনেহিঁচড়ে বাড়ির আঙিনায় নিয়ে মারধর করা হয়। এ সময় তরুণী তাঁদের কাছে আকুতি জানালেও তাঁরা থামেননি।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের ধারণা, আসিফের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক থাকার সন্দেহ থেকেই মারধরের ঘটনা ঘটে।

এ বিষয়ে আসিফ জানান, ওই তরুণীর সঙ্গে কখনো ফোনেও কথা বলেননি তিনি। তাঁর দাবি, অনলাইন জুয়ায় অনেক টাকা হারিয়ে পরিবারকে ঠিকমতো খরচ দিতে পারেন না। এ কারণে পরিবারের সদস্যরা ওই তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক থাকার সন্দেহে তাঁকে মারধর করে থাকতে পারেন। তরুণীকে তিনি কখনো খারাপ চোখে দেখেননি বলেও দাবি করেন আসিফ।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাইজুল্লাহ বিপু জানান, মারধরের শিকার তরুণী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মানসিকভাবে ভেঙে পড়া তরুণীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি রুবিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz