মূল অংশে যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ · ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ১ হাজার ৬০ জন

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ · আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ১ হাজার ৬০ জন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গশ্চি এলাকায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বাস্থ্যসেবা, ডায়াবেটিস পরীক্ষা, চশমা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাউজানের তালিমুল কুরআন নুরানি একাডেমিতে লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল জুবিলী ও চিটাগং খুলশী ক্লাবের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, কর্মসূচিতে পশ্চিম গশ্চি ও আশপাশের এলাকার ১ হাজার ৬০ জন রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১০০ জনকে প্রয়োজনীয় চশমা ও ওষুধ দেওয়া হয়। এ ছাড়া ৫৮ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর তাঁদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

কর্মসূচিতে ১০০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি ডায়াবেটিস, ডেঙ্গু ও চাইল্ডহুড ক্যানসার বিষয়ে সচেতনতামূলক সেমিনার আয়োজন এবং লিফলেট বিতরণ করা হয়।

সেন্ট্রাল জুবিলী ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আবদুল্লাহ আল মামুন এমজেএফের সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন জোন চেয়ারপার্সন (কনসার্ন) লায়ন শারমিন সুলতানা মৌ। সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সেলিম উদ্দিন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন লায়ন্সের প্রথম জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিক পিএমজেএফ। প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিস্ট্রিক্ট জোন চেয়ারপার্সন লায়ন আবুল হাশেম, সেন্ট্রাল জুবিলী ক্লাবের ট্রেজারার লায়ন কাওছারউজ্জামান, সমাজসেবক ইউছুফ তালুকদার, মিরাজ চৌধুরী এবং সেন্ট্রাল জুবিলীর লিও প্রেসিডেন্ট মোহাম্মদ ফুয়াদসহ লায়ন ও লিও নেতারা।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz