আজহারীর মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক
রাজশাহীতে ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৮ নভেম্বর) বেলা ৩টা পর্যন্ত ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন। মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে পকেটমারের ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় আগে থেকেই বিশেষ গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং পকেটমারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। এ ছাড়া পকেটমার চক্রের আরও সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে শনিবার বিকেল থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল শুরু হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীর উপস্থিত থাকার কথা রয়েছে।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমানেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ১ হাজার ৬০ জন
১৪ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





