পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮
পেরুর দক্ষিণাঞ্চলে সামরিক অভিযানের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা নয়জন সামরিক সদস্যের মধ্যে কেবল পাইলট বেঁচে গেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির কোকা উৎপাদনের অন্যতম প্রধান অঞ্চল আপুরিমাক, এনে ও মান্তারো নদী উপত্যকায় (ভিআরএইএম) সামরিক অভিযান চলাকালে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী দল বিধ্বস্ত হেলিকপ্টারটি এবং এর ভেতরে থাকা নয়জন সামরিক সদস্যকে শনাক্ত করেছে। আহত পাইলটকে চিকিৎসার জন্য দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
ভিআরএইএম স্পেশাল কমান্ড শুক্রবার এক বিবৃতিতে জানায়, দক্ষিণ পেরুর আয়াকুচো অঞ্চলের সানাবাম্বা গ্রামীণ এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলের পাঁচটি প্রশাসনিক অঞ্চলজুড়ে বিস্তৃত পাহাড়ি ও বনাঞ্চলঘেরা এলাকা এই ভিআরএইএম।
অঞ্চলটি কোকা চাষ ও কোকেন উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। কলম্বিয়ার পর পেরুকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ হিসেবে বিবেচনা করা হয়। সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি এবং মাদক পাচারের চলমান কার্যক্রমের কারণে ভিআরএইএম পেরুর নিরাপত্তা বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনাকারী এলাকা।
সূত্র: আনাদোলু এজেন্সি
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





