কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় গ্রেপ্তার ১
রাজধানীর মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জাহাঙ্গীর (৪০) নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতার সহায়তায় হাতেনাতে গ্রেপ্তার করে মিরপুর জোন ট্রাফিক পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে ট্রাফিক মিরপুর জোনের কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে আকস্মিক বিকট শব্দে ৫-৬টি ককটেল বিস্ফোরিত হয়। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতার সহায়তায় একজনকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার জাহাঙ্গীরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





