মূল অংশে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ · ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আইন-আদালত

গাজীপুরে পোশাকশ্রমিককে ধ’র্ষ’ণের অভিযোগে আটক ৩

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ · আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
গাজীপুরে পোশাকশ্রমিককে ধ’র্ষ’ণের অভিযোগে আটক ৩
কালিয়কৈর থানা, গাজীপুর। ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে ১৯ বছর বয়সী এক নারী পোশাকশ্রমিককে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় জড়িত আরও তিনজন পলাতক রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গত শনিবার সন্ধ্যায় উপজেলার রতনপুর রেলস্টেশন এলাকায় ওই নারীকে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় আটকরা হলেন, বাছেদ মিয়া (৪০), সোলেমান হোসেন (৫৪) ও আশরাফুল ইসলাম (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে ওই নারী পোশাকশ্রমিক উপজেলার রতনপুর রেলস্টেশন এলাকায় বেড়াতে যান। সেখানে তার কর্মস্থলের এক সুপারভাইজারের সঙ্গে দেখা হয়। তারা সেখানে কথাবার্তা বলছিল। একপর্যায়ে পাঁচ থেকে ছয়জন যুবক জোর করে তাদের পাশের একটি জঙ্গলে নিয়ে আটকে রাখেন। এ সময় তাদের মারধর করে ২০ হাজার টাকা দাবি করা হয়। পরে ওই নারীর সহকর্মীকে ছেড়ে দিয়ে চারজন মিলে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

একপর্যায়ে আত্মরক্ষার জন্য ওই নারী দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পরিবারের সদস্যদের খবর দিলে রাত ১০টার দিকে স্বজনেরা তাকে উদ্ধার করেন।

বুধবার সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz