মূল অংশে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ · ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

হেগসেথের অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ৬:৫৬ পূর্বাহ্ণ · আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
হেগসেথের অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাবে প্রতিনিধি পরিষদে ভোটাভুটি আটকে দিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। এ ঘটনাকে নিজেদের ‘পূর্ণ বিজয়’ হিসেবে ঘোষণা করেছে পেন্টাগন।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ভিত্তিহীন অভিশংসন প্রস্তাবগুলো প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, যুদ্ধ মন্ত্রণালয় এবং মার্কিন সেনাদের জন্য পূর্ণ বিজয়।

তিনি আরও বলেন, বিচার বিভাগীয় কমিটিতে এই অভিশংসন প্রচেষ্টার অবসান ঘটানোর অপেক্ষায় রয়েছে পেন্টাগন। সেখানে তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত আসবে এবং অপ্রয়োজনীয় বিতর্কের অবসান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz