মূল অংশে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ · ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

পশ্চিম তীরে ৬৩ ফিলিস্তিনি হত্যার ১৪টিতে জড়িত সেনাসদস্য বা সামরিক পোশাকধারীরা: আলজাজিরা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ · আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
পশ্চিম তীরে ৬৩ ফিলিস্তিনি হত্যার ১৪টিতে জড়িত সেনাসদস্য বা সামরিক পোশাকধারীরা: আলজাজিরা
ছবি: আল জাজিরা

অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হাতে নিহত ৬৩ ফিলিস্তিনির মধ্যে ১৪ জনকে গুলি করেছেন ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তি অথবা সামরিক পোশাকধারীরা। আলজাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় এসব ফিলিস্তিনি নিহত হন। অনুসন্ধানে দেখা গেছে, হামলাকারীদের কেউ কেউ বেসামরিক পোশাকে ফিলিস্তিনি গ্রামে হামলা চালানোর পর সামরিক পোশাক পরে ফিরে এসে নিজেদের সেনাসদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। এতে বসতি স্থাপনকারী ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে।

প্রতিবেদনে নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তাল গ্রামের একটি ঘটনার উল্লেখ করা হয়েছে। সেখানে ইসহাক লেভি ফিলান্ত নামের এক বসতি স্থাপনকারীকে প্রথমে বেসামরিক পোশাকে কৃষকদের ওপর হামলা করতে দেখা যায়। পরে তাঁকে সামরিক পোশাক ও সেনাবাহিনীর দেওয়া অস্ত্র নিয়ে একই গ্রামে ফিরে বাসিন্দাদের নির্দেশ দিতে দেখা গেছে।

আলজাজিরার অনুসন্ধানে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর আঞ্চলিক প্রতিরক্ষা ব্যাটালিয়ন ‘হাগমার’-এর ভূমিকাও উঠে এসেছে। ২০২৩ সালের পর থেকে এসব ব্যাটালিয়নের সদস্যসংখ্যা ছয় গুণ বেড়েছে। আগে তাদের মূল দায়িত্ব ছিল বসতি পাহারা দেওয়া। তবে অনুসন্ধানে দেখা গেছে, এখন তারা বসতি স্থাপনকারীদের অভিযানে সহায়তা করছে। এসব ব্যাটালিয়নের অধিকাংশ সদস্যই বসতি স্থাপনকারী, যারা রিজার্ভ সেনা হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত থাকার কারণে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বিষয়ে নিরাপত্তাসংক্রান্ত তথ্য, অস্ত্র এবং সামরিক প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। এতে ফিলিস্তিনি গ্রাম ও কৃষিজমিতে হামলার সক্ষমতা বাড়ছে।

আলজাজিরার অনুসন্ধানে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী অনেক ক্ষেত্রে বসতি স্থাপনকারীদের হামলার সময় উপস্থিত থাকলেও ব্যবস্থা নেয় না। ইসরায়েলি মানবাধিকার সংস্থা ইয়েশ দিন-এর তথ্য অনুযায়ী, ২০০৫ সাল থেকে বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনায় পুলিশের করা মামলাগুলোর ৯৩ দশমিক ৬ শতাংশই অভিযোগ গঠন ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: আলজাজিরা

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz