মূল অংশে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

মণিপুরে আবারও হামলা, ৪ নাগা নাগরিকের মৃত্যু

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ · আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
মণিপুরে আবারও হামলা, ৪ নাগা নাগরিকের মৃত্যু
মণিপুরে বন্দুকধারীদের গুলিতে নিহত ৪।।ছবি: সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যের উখরুল জেলায় ২০২ নম্বর জাতীয় সড়কে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের হামলায় মা ও ছেলেসহ চারজন নাগা বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে নিউ হেভেন এলাকায় একটি হ্যাচব্যাক গাড়ি ও একটি পিকআপ ভ্যানে অতর্কিত হামলা চালানো হয়। এলাকাটি কুকি ও নাগা সম্প্রদায়ের সংঘাতের কেন্দ্রবিন্দু লিটানের কাছাকাছি অবস্থিত।

নিহতরা হলেন কাপাংখুই আরএস, তাঁর ছেলে হাওলেইলা আরএস, খানমিলা কেইসিং এবং অগাস্ট নাগালুং। তাঁদের মধ্যে প্রথম দুজন উখরুল জেলার শাংশাক গ্রামের এবং বাকি দুজন তাশার গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশের বিবৃতি অনুযায়ী, দুটি গাড়িতে গুলি চালানো হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিরাপত্তা জোরদার করতে মণিপুর পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), সেনাবাহিনী ও আসাম রাইফেলসের সমন্বয়ে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, হামলার স্থানটি উখরুল শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এবং লিটান থেকে ৬ কিলোমিটার আগে অবস্থিত। একটি কুকি সংগঠনের অবরোধের কারণে গত আগস্ট পর্যন্ত এই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে লিটান থেকে ইম্ফল ও উখরুলের মধ্যে চলাচলকারী যানবাহনকে সরকার নিরাপত্তা এসকর্ট দিয়ে থাকে।

এর এক দিন আগে নাগা অধ্যুষিত উখরুলের পাশের কুকি অধ্যুষিত কাংপোকপি জেলায় একই ধরনের গুলির ঘটনায় এক কুকি নারী নিহত এবং দুজন পুরুষ আহত হন।

নাগা সংগঠনগুলো এই হামলার পেছনে কুকি সশস্ত্র গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে দাবি করেছে। তবে কুকি গোষ্ঠীগুলো নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। কয়েকটি কুকি সুশীল সমাজ সংগঠনও নাগা নাগরিকদের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মদ্যপ অবস্থায় কথিত বিবাদকে কেন্দ্র করে মণিপুরে কুকি-নাগা সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

সূত্র: দ্য হিন্দু

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz